বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেছেন ইন্দোনেশীয় প্রতিনিধি দলের প্রধান হাশিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি এর মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশ।
কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছান। এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।






