বাংলাদেশ

পৈত্রিক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী পৈত্রিক জমি পরিদর্শন করছেন, ধুলোমাখা পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী পৈত্রিক জমি পরিদর্শন করছেন, ধুলোমাখা পরিবেশে, পাশে একটি ট্রাক ও জলাভূমি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈত্রিক জমি পরিদর্শন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ৭ জানুয়ারি সকালে টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের কৃষিজমি দেখতে যান তিনি।

জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী পৈত্রিক জমি পরিদর্শন করছেন, ধানক্ষেতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সকল অনাবাদী পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নেতৃবৃন্দকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…