বাংলাদেশ

ট্রেনের আগুন নাশকতা কিনা, খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বেনাপোল এক্সপ্রেসে আগুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্তের জন্য প্রস্তুত থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্তের জন্য প্রস্তুত থাকছেন, ট্রেনের আগুন নাশকতা কিনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা- তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা পাঁচ মিনিটে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া ১২টা পর্যন্ত আগুনে পোড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়:আগুন প্রধানমন্ত্রীর শোক বেনাপোল এক্সপ্রেস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…