চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যালেন্টাইন’স ডে-তে আংটি বদল করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন’স ডে-তে বান্ধবী জোডি হেডনের হাতে আংটি পরিয়ে দিয়ে বাগদান সেরে নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ভ্যালেন্টাইন’স ডে-তে দীর্ঘদিনের প্রেমিকা ৪৫ বছর বয়সি জোডি হেডনের সাথে আংটি বদল করার কথা একটি এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছেন ৬০ বছর বয়সি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনিই প্রথম অস্ট্রেলিয়ান নেতা, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন আংটি বদল করলেন।

অ্যালবানিজ একটি লাভ হার্ট ইমোজি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে বলেন, সে হ্যাঁ বলেছে। এর নীচে তিনি একটি সেলফি পোস্ট করেছেন। ছবিটি ভ্যালেন্টাইন’স ডে-তে তোলা হয়েছে। এই জুটিকে ছবিতে হাস্যোজ্জ্বল দেখা গিয়েছে।হেডন পান্না সবুজ পোশাক পরে হাত অ্যালবানিজের বুকে রেখেছেন। তার আঙুলে বাগদানের একটি আংটি দৃশ্যমান। অ্যালবানিজ একটি হালকা নীল রঙের শার্ট পরেছেন।

২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে হেডনের সঙ্গে অ্যালবানিজের দেখা হয়েছিল। ধীরে-ধীরে তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে এবছর ভ্যালেন্টাইন্স ডে-তে আংটি দিয়ে জোডি হেডনকে প্রপোজ করলেন অ্যালবানিজ। হেডনও তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যানবেরার বাসভবনেই বিশেষভাবে ডিজাইন করা আংটি হেডনের হাতে পরিয়ে দেন তিনি।

আংটি বদলের পর অ্যালবানিজ ও হেডন সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতিও দিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন, এই খবরটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। আমাদের বাকি জীবন আমরা একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমরা অনেক ভাগ্যবান, একে অপরকে খুঁজে পেয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যান্থনি অ্যালবানিজআংটি বদলপ্রেমিকাভ্যালেন্টাইন্স ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT