বাংলাদেশ

জার্মানি থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বিমান থেকে নামছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সোমবার সকাল ১১টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ছেড়ে আসে।

তিনদিনের জার্মানি সফরে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি জার্মান চ্যান্সেলর, ইউক্রেন ও আজারবাইজানের প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডস, কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা।

বিষয়:জার্মানি দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…