বাংলাদেশ

সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হাসিমুখে ছবি, বাংলাদেশি পতাকাসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ থেকে ৮ নভেম্বর ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব এই সম্মেলনের আয়োজন করেছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে।

বিষয়:আন্তর্জাতিক সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…