বাংলাদেশ

আওয়ামী লীগকে নির্বাচিত করায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনা waving with a smile, wearing traditional attire and glasses. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা দেশের ফেরার দিন উদযাপন করে হাসিমুখে waving করছেন, পরিধান করেছেন ঐতিহ্যবাহী পোশাক।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনে দেশবাসীকে ভোট দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক বার্তায় এই কথা লিখেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করায় দেশবাসীর অভিনন্দন জানানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি লিখেছেন, ৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোট নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেছেন, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

এর আগে, গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিষয়:অভিনন্দন প্রধানমন্ত্রী ভোট শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…