যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
রোববার ১৪ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মত গণতান্ত্রিক রাষ্ট্রে একজন রাষ্ট্রপতি প্রার্থীর ওপর এমন হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এক সমাবেশে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে গুলি ট্রাম্পের কানে লাগলে রক্তক্ষরণ হয় তার। বর্তমানে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি।








