চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়তে শুরু করেছে চিনির দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস. আলম রিফাইন্ড সুগার মিলের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনির দাম বাড়তে শুরু করেছে। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার বস্তায় (৩৭.৩৩ কেজি) দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। একদিন আগে যে চিনির দাম ছিল ৪ হাজার ৯’শ থেকে ৯’শ ৫০টাকা। সেই চিনি আজ বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ৫ হাজার ৫০টাকা দরে। 

তবে চিনির পর্যাপ্ত মজুদ থাকার পরও এমন দাম বৃদ্ধি কারণ জানা যায়নি। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন: কেজি প্রতি চিনির দাম বেড়েছে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন: এস আলমের কারখানা থেকে প্রতিদিন বাজারে ১ হাজার থেকে ১২শ’ মেট্রিক টন চিনি সরবরাহ করা হয়। যা দেশের মোট চাহিদার একটি বড় অংশ। সেই সরবরাহ ব্যবস্থায় ব্যত্যয় হলে দাম কিছুটা বাড়বে, এটাই স্বাভাবিক। তবে যে পরিমাণ চিনি আমদানি রয়েছে তাতে করে রমজানে দেশের বাজারে চিনির সঙ্কট হবে না।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী: বার্ষিক ১৯ লাখ টানের চাহিদার বিপরীতে গত আট মাসে (২০২৩ সালের ১ জুলাই থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশে চিনি আমদানি হয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৬৩০ মেট্রিক টন। সেই হিসাবে গত আট মাসে গড়ে প্রতি মাসে চিনি আমদানি হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩২৮ মেট্রিক টন। তাই এস আলম সুগার রিফাইনারি লিমিটেডের গুদামে থাকা ১ লাখ টন চিনি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলেও বাজারে সরবরাহ ঘাটতি দেখা দেবে না।

দেশে চিনির যে চাহিদা তার প্রায় পুরোটাই আমদানিনির্ভর। সরকারি হিসাবে দেশে বর্তমানে চিনির বার্ষিক চাহিদা ১৯ লাখ থেকে ২০ লাখ মেট্রিক টন। এর প্রায় ৯০ শতাংশই আমদানি করে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড ও আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড। এই পাঁচটি প্রতিষ্ঠানের কেউ বাজারে চিনির সরবরাহ কমিয়ে দিলেই বাজারে সংকট তৈরি হয়। তখন চিনির দামও বেড়ে যায়।

অন্যদিকে এস. আলম গ্রুপের মহাব্যবস্থাপক আখতার হাসান জানিয়েছেন: আমরা যত দ্রুত সম্ভব রিফাইন মিলটির কার্যক্রম শুরুর জন্য চেষ্টা করছি। কারখানা চালু হলে চিনির গুদামে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের দীর্ঘস্থায়ী কোন সংকট থাকবে না বলে আমরা মনে করি। আগুন লাগা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে চিনি মজুত থাকায় বাজারে এর কোন প্রভাব পড়বে না বলে আশাবাদী এস. আলম গ্রুপ। অনেক অসাধু বিক্রেতা হয়তো এই পরিস্থিতিতে সুবিধা নিতে চাইবেন। তবে বাজারে সরবরাহের জন্য যথেষ্ট চিনি আমাদের কাছে মজুত রয়েছে। আগামী কয়েক দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা বিশ্বাস করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস আলমচিনিচিনির দাম বাড়লো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT