অর্থনীতি

১১৫ টাকা কেজি দরে ১৫ হাজার টন চিনি কিনবে সরকার

সাদা চিনি ও চিনি গুঁড়ার ছবি, চিনি বেশি খেলে কি ক্যান্সার হয়?. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা চিনি ও চিনি গুঁড়ার ছবি, চিনি বেশি খেলে কি ক্যান্সার হয়?. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দরপত্র ছাড়াই (সরাসরি ক্রয় পদ্ধতি) ১১৫ টাকা ৫৮ পয়সা কেজি দরে ১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে মোট ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) থেকে এই চিনি কেনা হবে। প্রতিকেজি ১১৫ টাকা ৫৮ পয়সা দরে ১৫ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

এ ছাড়া বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (চতুর্থ সংশোধিত)’ প্রকল্পের ডব্লিউ–২৩ প্যাকেজের আওতায় নারায়ণগঞ্জ রাইস সাইলো নির্মাণ কাজের প্রথম ও চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ৪৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৫৩৮ টাকা। নতুন প্রস্তাবে ৪ কোটি ২৩ লাখ ৬৮০ টাকা কমানোয় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৯৩০ টাকা। যৌথভাবে এই কাজটি করছে বাংলাদেশের কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের দ্য জিএসআই গ্রুপ এলএলসি।

বিষয়:চিনি মন্ত্রিপরিষদ বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…