আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম আবারও কমেছে

আন্তর্জাতিক তেল রিগের ছবি, বরফে ঢাকা সমুদ্রে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব, বরফে ঢাকা সমুদ্রে অবস্থানরত তেল রিগের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে তেলের দাম আবারও কমেছে। সৌদি আরব গত সপ্তাহে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পরেও বিশ্ববাজারে তেলের দরপতন অব্যাহত আছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে তেলের দাম বাড়াতে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব। এরপরও তেলের দাম না বেড়ে বিশ্ববাজারে তেলের দরপতন অব্যাহত আছে।

অর্থনৈতিকভাবে চীনের প্রসার কমে যাওয়ার কারণে তেলের চাহিদা নিয়ে সন্দেহের কারণেই এই দরপতন বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির ঘোষণার পর তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলার কমে যায়।

পরবর্তী সময়ে ওই চুক্তির কথা দুই দেশ অস্বীকার করলে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলার কমে যায় এবং একই দামে সীমাবদ্ধ থাকে।

বিষয়:তেলের দাম সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…