বাংলাদেশ

পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ সংসদ নির্বাচনের ভোট দেবেন রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ সংসদ নির্বাচনের ভোট দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ বুধবার (৩ জানুয়ারি) বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য জানা গেছে।

বলা হয়েছে, বুধবার (৩ জানুয়ারি) পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি ছাড়াও ভোটকেন্দ্রে যেতে অসমর্থ এমন তিন ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন পোস্টাল ব্যালট রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…