চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষিকার পোস্টে ‘বিরক্ত’ অভিনেত্রী সাদিয়া আয়মান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৫
বিনোদন
A A

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে দুর্ঘটনার সময়কাল, শিক্ষার্থী উপস্থিতি ও প্রাণহানির সংখ্যা নিয়ে নানা বক্তব্য সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে মাইলস্টোনের শিক্ষিকা পূর্ণিমা দাসের একটি ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে দেওয়া পোস্টে পূর্ণিমা দাস দাবি করেন, দুর্ঘটনার মিনিট তিনেক আগেই স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং প্রায় সব শিক্ষার্থী তখন স্কুল ত্যাগ করেছিল। তিনি আরও জানান, নিজেও আগুনে আটকা পড়েছিলেন এবং ‘স্কাই সেকশন’-এ কেবল একটি শিশুই দাঁড়িয়ে ছিল। এছাড়া, তিনি জানান, কিছু শিক্ষার্থী ‘ক্লাউড’ সেকশনে অবস্থান করছিল এবং কয়েকজন শিক্ষক হতাহতের শিকার হন।

তবে তার এই দাবিকে কিছুটা চ্যালেঞ্জই করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। পূর্ণিমার পোস্টের কিছু সময় পরে একটি দীর্ঘ ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান জানান, পূর্ণিমা দাসের বক্তব্য তাকে ‘খুব বিরক্ত করেছে’।

সাদিয়া বলেন, “স্কুলের হেড পিয়ন ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী স্কুল ছুটি হয় ১টা ৩০ মিনিটে। যুদ্ধবিমান বিধ্বস্ত হয় ১টার কিছু পর, তখনও ক্লাস চলছিল। তাহলে দুই দিন পর এসে একজন শিক্ষিকা কীভাবে দাবি করেন যে স্কুল ১টায় ছুটি হয়ে গিয়েছিল?”

তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “স্কাই সেকশনে কেবল একজন বাচ্চা ছিল— এই বক্তব্যের সঙ্গে কীভাবে মিলবে নিহত জুনায়েদ বা রাইসা মনির মতো অনেক শিশুর মৃত্যু? ক্লাসে এত বই-খাতা, ব্যাগ কীভাবে এল?”

সাদিয়ার মতে, শিক্ষিকার বক্তব্য বাস্তবতা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, “আপনার কথায় বলা কিছু সংখ্যক শিক্ষার্থী আর শিক্ষক—তাদের সংখ্যা ৩০+ হলে সেটাকে ‘কিছু’ বলা যায় না।”

Reneta

তিনি আরও অভিযোগ করেন, “এখনও বহু পরিবার তাদের সন্তান কিংবা অভিভাবকের সন্ধান পাননি। এতগুলো মৃত্যু ও ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে এমন বিভ্রান্তিকর বক্তব্য দুঃখজনক।”

পোস্টের শেষে অভিনেত্রী প্রশ্ন তোলেন, “জানি না, আপনি কেন পুরো দুনিয়ার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিলেন! পলিটিশিয়ানরা যখন সেটা শেয়ার করছে, তখন বিষয়টি আরও চোখে লাগছে।”

সাদিয়া আয়মানের করা ফেসবুক পোস্ট:

মাইলস্টোনের শিক্ষিকা পূর্ণিমার ফেসবুক পোস্টে যা জানা গেল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীনাটকপূর্ণিমা দাসলিড বিনোদনসাদিয়া আয়মান
শেয়ারTweetPin

সর্বশেষ

The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT