পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, কাউকে গ্রেপ্তার ও রিমান্ডে নিলে উচ্চ আদালতের নয়টি নির্দেশনা মানার সুপারিশ করতে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন।
রোববার ১৮ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে পুলিশ সংস্কার কমিশনের প্রধান এই কথা জানান।
তিনি বলেন, কোনো চাকরিতে নিয়োগ দিতে যে পুলিশ ভেরিফিকেশন করে সেখানে চাকরি প্রার্থীর পরিবারের কারও রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না।
এসময় ডিসেম্বর মাসের মধ্যে কমিশন তাদের প্রস্তাব দেবে বলে আশা প্রকাশ করেন সফর রাজ হোসেন।







