অপরাধ

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের হাতে শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবি, পুলিশ কর্মকর্তা ও শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের একজন কর্মকর্তা শিক্ষার্থীর মুখ চেপে ধরছেন, ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিক্ষার্থীর মুখ চেপে ধরায় অভিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ আগস্ট) ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন আরশাদ। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরশাদের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়। পাশাপাশি এই ছবি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা।

ওইদিনের ঘটনাসূত্রে জানা যায়, শিক্ষার্থী নাহিদুল শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। নাহিদুলসহ শতাধিক মানুষ র‍্যালি নিয়ে এগোচ্ছিলেন সেদিন। হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাদের পথ রোধ করে। কয়েকজনকে আটক করা হয়। শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ। তখনো স্লোগান দিচ্ছিলেন তিনি। এ সময় দুজন পুলিশ সদস্য তাকে টেনে নিয়ে যেতে থাকেন, গালাগাল করতে থাকেন। একজন পুলিশ তার মুখ চেপে ধরেন।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও আরশাদের অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিষয়:ডিএমপি সাময়িক বরখাস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…