রাজনীতি

জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে: তারেক রহমান

জনগণের সমাবেশ ও আলোচনা, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন জনসমাগম ও আলোচনা, চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে মানুষজন অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের তৃতীয় দিনে তারেক রহমান  শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকারের পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপিড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরণও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র। তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশলও চোরাগোপ্তা। এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না ইনশাআল্লাহ। একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দেন।

বিষয়:তারেক রহমান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…