বাংলাদেশ

বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুষ্ঠানে উপস্থিত, পরনে সাদা শাড়ি ও হালকা গহনা, হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ২২ জুন বুধবার সকালে  সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে আজ সোমবার বাসস জানায়, আগামী ২২ জুন বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্ধোধন করবেন। এছাড়াও আগামীকাল সোমবার বন্যা কবলিত সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করবেন।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…