বাংলাদেশ

বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি

বিদায়ী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত অতিথি ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার সময় বিদায়ী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে অতিথি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডে তার নিজের বাড়িতে প্রবেশ করেছেন। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৪ এপ্রিল) নতুন রাষ্ট্রপতির নিকট দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রীয় ভবন বঙ্গবভন থেকে বিদায় নেন। দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি নিজের বাসভবনে প্রবেশ করেন।

বঙ্গভবন ছাড়ার আগে আবদুল হামিদ সাংবাদিকদের জানান, অনেকদিন পর মুক্ত জীবনে ফিরে যেতে পারছি। এতদিন বন্দি জীবনে ছিলাম। এর থেকে এখন মুক্তি পাচ্ছি। এটাই এখন আমার কাছে সবথেকে বড় আনন্দ।

এসময় মিডিয়া সবসময় তার পাশে থাকায় মিডিয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সবসময় তিনি চেষ্টা করতেন দেশে একটি সহনশীল পরিস্থিতি বজায় রাখতে।

চ্যানেল আইয়ের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবসর সময়ের বেশিরভাগ সময় তিনি হাওরে কাটাবেন।

১০ বছর টানা দু’মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. সাহাবুদ্দিন। আজ বঙ্গভবন ছেড়ে দিয়েছেন মো. আবদুল হামিদ। গতকাল রোববার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর শেষ করেন তিনি।

আজ ২৪ এপ্রিল সোমবার সকাল ১১টা থেকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা।

বিষয়:২২তম রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…