চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি তথা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পর্ষদ প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐক্যমত্যে পৌঁছেছে।

আজ রোববার পর্ষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মিরবাঘেরি জানিয়েছেন, নেতা নির্বাচন প্রক্রিয়ায় এখনো ‘কিছু প্রতিবন্ধকতা’ রয়ে গেছে; যার সমাধান করা প্রয়োজন।

Banglabid

এর আগে গতকাল শনিবার বিশেষজ্ঞ পর্ষদের একজন জ্যেষ্ঠ আলেম জানান, সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য পর্ষদ সদস্যরা ‘এক দিনের মধ্যে’ বৈঠকে বসবেন। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, পর্ষদের সদস্যদের মধ্যে একটি বিষয়ে সামান্য মতভেদ দেখা দিয়েছে। সেটি হলো, চূড়ান্ত সিদ্ধান্ত সশরীর বৈঠকের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক কি না, নাকি এমন আনুষ্ঠানিকতা ছাড়াই ঘোষণা করা সম্ভব।

নূর নিউজ প্রকাশিত এক ভিডিওতে পর্ষদের আরেকজন সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির আজ বলেন, বর্তমান পরিস্থিতিতে সশরীর উপস্থিত হয়ে চূড়ান্ত ভোট দেওয়া সম্ভব নয়।

এ সদস্য আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। পরামর্শটি ছিল—ইরানের শীর্ষ নেতাকে এমন হতে হবে, যাঁকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা নয়। বাছাই করা উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেকাসির বলেন, ‘এমনকি ‘‘বড় শয়তান’’ (যুক্তরাষ্ট্র) তাঁর নাম উল্লেখ করেছে।’

Reneta

উল্লেখ্য, কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তাঁর কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ক্তরাষ্ট্র ও ইসরায়েলনেতা নির্বাচন
শেয়ারTweetPin1

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT