চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ব্যানার ছিঁড়লেন কর্মকর্তা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১১:০৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
শিক্ষা
A A
নদীর পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, পটভূমিতে জল ও নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসে অবৈধভাবে জমি দখল করে ব্যক্তিগতভাবে জমি ইজারা দেয়া, মাছ চাষ, সবজিসহ বিভিন্ন চাষাবাদ ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ক্ষোভে বিশ্ববিদ্যালয়টির প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের ব্যানার ছিঁড়েছেন বিশ্ববিদ্যালয়টির এক কর্মকর্তা।

ওই কর্মকর্তার নাম কামাল হোসেন। ডেপুটি রেজিস্ট্রার পদের এই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী বলয়ের এই কর্মকর্তা কামাল হোসেন বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, সম্পত্তি আত্মসাৎ, অর্থের বিনিময়ে সম্পত্তি দখলদারদের দিয়ে দেয়া, বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাসে অবৈধভাবে জমি দখল করে ইজারা দিয়ে বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা, নতুন ক্যাম্পাসের অধিগ্রহণকৃত জমি নিয়ে কারসাজি, নতুন ক্যাম্পাসের গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ, নিজেদের অর্থ-লুটের মহোৎসব ধরে রাখতে নতুন ক্যাম্পাসের কাজ আটকে রাখাসহ নানান অপকর্মে জড়িত। তার এসব অপকর্ম ও দূর্নীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা তথ্য-প্রমাণ সহকারে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে আসছেন।

Banglabid

তার বিরুদ্ধে করা এসব সংবাদের ক্ষোভ থেকেই সম্পত্তি কর্মকর্তা কামাল হোসেন দীর্ঘদিন থেকেই সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। বিভিন্ন মাধ্যমে তিনি সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের হুমকিও দিয়ে আসছেন। গত ২০ নভেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় তথ্য প্রমাণসহ তার ও তার সহযোগী কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের ওরফে কাজী মনিরের বিরুদ্ধে ‘প্রকল্পের কাজ আটকে রেখে চলছে চাষাবাদ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তিনি ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রতিবেদনকারী প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমানসহ প্রেসক্লাবের সাংবাদিকদের তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

সংবাদ প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে প্রেসক্লাবের সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন তারা। এরই মধ্যে আজ মঙ্গলবার ৫ মার্চ সকালে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে প্রেসক্লাবের অফিসের সামনে টানানো প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যানার ছিঁড়ে ফেলেন কামাল হোসেন ও তার সহযোগীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সকলের সামনে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করেন, সাংবাদিকদের সব নিউজেই তার নাম দেয়া হয়।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যানার এবং অবকাশ ভবনের সব ব্যানার সরিয়ে ছিঁড়ে ফেলতে উপাচার্য নির্দেশ দিয়েছেন বলে তিনি গুজব ছড়ান। সাংবাদিকরা তার কাছে ব্যানার ছিঁড়ার কারণ জানতে চাইলেও তিনি একই কথা বলেন। তবে তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

Reneta

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন বলেন, ভিসি ম্যাম সব সরানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। তাই সরিয়েছিলাম। অবকাশ ভবনের ব্যানারগুলো সরানো ভুল হয়েছে। আমি তখন ওখানে ছিলাম না। নিরাপত্তাকর্মীরা সরিয়েছে। সাংবাদিকদের ব্যানার সরিয়ে ছিঁড়ে ফেলা ভুল হয়েছে। আমি এটা ঠিক করে দেবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আমি বাণী অর্চনার নষ্ট হয়ে যাওয়া ব্যানার-পোস্টারগুলো সরাতে বলেছিলাম। কিন্তু সে (সম্পত্তি কর্মকর্তা কামাল হোসেন) অবকাশ ভবনের ব্যানারও সরিয়ে ছিঁড়ে ফেলেছে বলে শুনলাম। আমি তাকে ডেকে নিয়ে কথা বলেছি। তাকে বলেছি, তুমি এটা ঠিক করে দিবা। সে ঠিক করে দিবে বলেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. সাদেকা হালিমঅবৈধভাবে জমি দখলজগন্নাথ বিশ্ববিদ্যালয়সাংবাদিকদের ব্যানার ছেঁড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেডিকেল ছাত্রকে গুলির স্বীকারোক্তি সেই শিক্ষকের

পরবর্তী

ইবিতে কেটে ফেলা গাছের জায়গায় নতুন চারা রোপণ

পরবর্তী
নতুন চারা রোপণের জন্য প্রস্তুত গাছের চারা, ইবিতে কাটা গাছের জায়গায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিতে কেটে ফেলা গাছের জায়গায় নতুন চারা রোপণ

বাংলাদেশের ক্রিকেটার উইকেট উদযাপন করছে, ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT