সুন্দরবনে তৃতীয় দফায় বাঘ গণনা শেষে ২০২৩-২৪ সালে জরিপে ১২৫টি বাঘ আছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) এই ফল প্রকাশ করেছে বন মন্ত্রণালয়।
এই সময়ে ২১টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে। ২০১৫ ও ২০১৮ সালে যা পাওয়া গিয়েছিল ৫টি। এ দফায় বাদাবনজুড়ে প্রায় দুই বছর ধরে ক্যামেরা ট্রাপিংয়ে গোনা হয়েছে বাঘ। ব্যবহার হয়েছে ১ হাজার ২০০-এর বেশি ক্যামেরা। এতে সুন্দরবনে পূর্বাংশে বাঘ বাড়ার তথ্য মিলেছে।
একসময় দেশের অন্যান্য বনে দেখা গেলেও এখন শেষ আশ্রয় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটারের এই বাদাবন। তবে এখানেও আছে চোরা শিকারি ও খাবার সংকট।
২০১৫ সালের জরিপে ১০৬ আর ২০১৮ সালের জরিপে এখানে বাঘ ছিল ১১৪টি। তৃতীয় ধাপে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে ৪ জোনে ভাগে হয়েছে জরিপ। তাতে বাঘ বাড়ার তথ্য মিলেছে।
প্রতি দুই কিলোমিটারে পায়ের ছাপ দেখে হয়েছে গণনা। ১ হাজার ২০০-এর বেশি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ নিরূপণ হয়েছে সংখ্যা।







