বিনোদন

কেমন লাগলো রিয়াজ-মম জুটির ‘এক কথার মানুষ’?

বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীর ছবি, রিয়াজ ও মম, একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াজ ও মম, দুই জনপ্রিয় অভিনেতা, একসঙ্গে ছবি, কেমন লাগলো রিয়াজ-মম জুটির ‘এক কথার মানুষ’?. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ আয়োজনে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিবারের মতো এবারও তারকাবহুল নতুন নাটক, টেলিছবি ও চলচ্চিত্র প্রচার করছে চ্যানেল আই।

তারই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিন  বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হয়েছে চিত্রনায়ক রিয়াজ ও জাকিয়া বারী মম অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘এক কথার মানুষ’।

‘গ্লো এন্ড লাভলী’ নিবেদিত রাজিবুল ইসলাম রাজিব-এর রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ এই টেলিফিল্ম এর গল্প মন ছুঁয়ে গেছে বহু দর্শকের। টেলিভিশনে প্রচারের পর চ্যানেল আইয়ের ইউটিউবে এই টেলিছবিটি দেখে বহু দর্শক ইতিবাচক মন্তব্য করেছেন।

বিশেষ করে টেলিভিশনের ঈদ আয়োজনে রিয়াজকে পেয়ে উচ্ছ্বসিত তার ভক্ত অনুরাগীরা। এক ভক্ত টেলিছবিটি দেখে মন্তব্য করেছেন, ‘এতোদিন ধরে আশায় ছিলাম রিয়াজের নাটক দেখার জন্য। ধন্যবাদ চ্যানেল আইকে।’

আরেকজন লিখেছেন, ‘অনেকদিন পর আমার প্রিয় অভিনেতাকে দেখে ভালো লাগছে। আশা করি তার অভিনীত আরো নাটক সামনে পাবো।’

রিয়াজের পাশাপাশি জাকিয়া বারী মম’র অভিনয়েরও প্রশংসা করেছেন দর্শক।

বিষয়:ঈদ আয়োজন চিত্রনায়ক রিয়াজ চ্যানেল আই জাকিয়া বারী মম টেলিছবি টেলিফিল্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…