চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো ভয়ংকর হয়ে ফিরে এলো সেই ‘মমি’!

৮ বছর নিখোঁজ মেয়ে ফিরে এলো ‘মমি’ হয়ে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

১৭ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেল আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘দ্য মমি’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘দ্য মমি’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন সংস্করণটি পুরানো অ্যাডভেঞ্চারধর্মী ‘মমি’ ছবিগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি একটি আর রেটেড বডি-হরর সিনেমা, যেখানে অত্যন্ত ভীতিজনক ও নৃশংস দৃশ্য রয়েছে।

লি ক্রোনিন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে ক্যালামাউই, নাটালি গ্রেস, ভেরোনিকা ফ্যালকন প্রমুখ।

গল্পটি এক সাংবাদিক বাবা এবং তার পরিবারকে কেন্দ্র করে। একসময় তারা সুখী পরিবার ছিলো। একদিন তাদের ছোট মেয়েটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় না। এই ঘটনাটি পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙ্গে দেয়। ৮ বছর পর হঠাৎ একদিন সেই মেয়েটিকে মরুভূমির একটি এলাকায় পাওয়া যায়। সে বেঁচে আছে কিন্তু আশ্চর্যজনকভাবে তার বয়স বাড়েনি। সে যেন সময়ের বাইরে কোথাও ছিল।

পরিবার তাকে ফিরে পেয়ে খুশি হলেও, কিছু অদ্ভুত বিষয় চোখে পড়ে। মেয়েটি বাড়ি ফেরার পর তার আচরণ ঠাণ্ডা ও অচেনা হয়ে যায়। সে অদ্ভুত কথা বলে। রাতে অস্বাভাবিক ঘটনা ঘটে। তার শরীরে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। মনে হতে থাকে, সে পুরোপুরি মানুষ না। পরিবার এবং এক তদন্তকারী বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। তারা বুঝতে পারে মেয়েটি কোনোভাবে প্রাচীন এক শক্তির সাথে জড়িয়ে গেছে।

মেয়েটির শরীর ধীরে ধীরে মমি’র মতো হয়ে যায়। সে অস্বাভাবিক ক্ষমতা দেখাতে শুরু করে। তার উপস্থিতি ঘরে ভয়ংকর প্রভাব ফেলে। পরিবার বুঝতে পারে তারা যাকে ফিরে পেয়েছে, সে তাদের মেয়ে নয়, অন্য কিছু। এখানেই গল্পটা সবচেয়ে গভীর হয়। মা বিশ্বাস করতে চায় না যে মেয়েটি বদলে গেছে। বাবা বাস্তবতা মেনে নিতে শুরু করে। পরিবারে ভাঙন শুরু হয়। ভয় আর ভালোবাসা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। রহস্য পুরোপুরি ভয়ংকর রূপ নেয়। মেয়েটির রুপান্তর প্রায় সম্পূর্ণ হয় এবং পরিবারকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

Reneta

মুক্তি পাওয়ার আগেই ছবিটি দর্শক ও সমালোচকদের মধ্যে আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশেষ করে প্রাথমিক প্রতিক্রিয়াগুলো বেশ শক্তিশালী। গল্পটা আগের মমি সিনেমার মতো অ্যাডভেঞ্চার না হয়ে পারিবারিক ট্র্যাজেডি ও হরর হওয়াতে দর্শকদের কৌতূহলী করেছে। অনেকেই এটিকে ২০২৬ সালের সবচেয়ে ভয়ংকর সিনেমাগুলোর একটি বলছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভৌতিক সিনেমামমিলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সহররহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT