চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৮, মে ২০২৬
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A

হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হজ পালন নিশ্চিতে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে হজের সকল বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনেরও অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, কেবল বৈধ হজ ভিসার মাধ্যমেই হজ পালন করা যাবে। সৌদিতে পৌঁছানোর পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া পর্যন্ত সব কার্যক্রম অনুমোদিত ও দাপ্তরিক প্রক্রিয়ার আওতায় সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে তারা।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুমোদিত পদ্ধতিতে হজের অনুমতিপত্র গ্রহণ করলে হজযাত্রীরা পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সেবা সহজে পাবেন। পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ভীড় নিয়ন্ত্রণ, চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এছাড়া অননুমোদিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা মিথ্যা প্রলোভনের মাধ্যমে হজের অনুমতিপত্র কিংবা ভিসা প্রক্রিয়াকরণ থেকে বিরত থাকার জন্যও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। তারা বলেছে, এই ধরনের অবৈধ কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং অনেক ক্ষেত্রে আইনি জটিলতা বা শাস্তির মুখোমুখিও করতে পারে।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাতিষ্ঠানিক ও বৈধ চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র সংগ্রহ করলে হজযাত্রীরা নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে হজ পালনের সুযোগ পাবেন। একই সঙ্গে এটি হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করতেও সহায়ক হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ম মন্ত্রণালয়হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬

সত্যিই মনে করি না ওটা পেনাল্টি ছিল: গ্যারি নেভিল

জুলাই ২, ২০২৬

ইয়ামালের ‘আশাবাদ ও আত্মবিশ্বাস’ ভালো লাগছে কোচের

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT