চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কেই দেহরক্ষীসহ পরিবহনমন্ত্রী ডাকাতির শিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

বন্দুকের মুখে ডাকাতির শিকার হয়েছেন সাউথ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা এবং তার দেহরক্ষীরা। এই সময় ডাকাতরা চিকুঙ্গার মাথায় বন্দুক তাক করে রেখেছিল। 

বিবিসি জানিয়েছে, তাকে বহনকারী গাড়িটির চাকা ফেটে গেলে তা পরিবর্তন করার জন্য মহাসড়কের পাশে থামার পর এই ডাকাতির ঘটনা ঘটে।

সিন্ডিসিওয়ে চিকুঙ্গা বলেছেন, সোমবার জোহানেসবার্গের দক্ষিণে একটি মহাসড়কে ভ্রমণ করছিলেন তিনি। এমন সময় গাড়ির একটি চাকা ফেটে যায়। চাকাটি প্রতিস্থাপন করতে দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। আর তখনই ডাকাতরা সেখানে উপস্থিত হয়ে দেহরক্ষীদের জোর করে মাটিতে ফেলে দেয় এবং গাড়ির দরজা খুলে আমার মাথায় একটি বন্দুক দেখিয়ে আমাকে বেরিয়ে আসার নির্দেশ দেয়।

তিনি জানান, তারা নগদ অর্থের দাবি করেছিল। কিন্তু আমার কাছে কোনো নগদ অর্থ না থাকার কথা জানানোর পর ডাকাতরা গাড়ির মধ্যে তল্লাশি চালায়। তারা আমার ল্যাপটপ, ফোন এবং দেহরক্ষীদের অস্ত্র নিয়ে যায়। তারা আমার হাতের আংটি নেওয়ার চেষ্টা করলে আমি তাদের বলি, এটা আমার প্রয়াত স্বামীর দেওয়া একমাত্র জিনিস। আমি এটাকে অনেক মূল্য দেই। তিনি বলেন, আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, আমরা বেঁচে আছি। তবে পুরো অভিজ্ঞতাটি ছিল খুবই বেদনাদায়ক।

এই বিষয়ে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথ জানিয়েছে, পুলিশ এই নজিরবিহীন ঘটনার পর থেকে অনুসন্ধান শুরু করেছে।

সাউথ আফ্রিকায় দীর্ঘকাল ধরে গাড়ি ছিনতাই, অপহরণ, ভাঙচুর এবং ডাকাতির মতো ঘটনা ঘটে আসছে। কিন্তু একজন সরকারি মন্ত্রীর তার সশস্ত্র দেহরক্ষীসহ ডাকাতির সম্মুখীন হওয়া খুবই অস্বাভাবিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোহানেসবার্গদক্ষিণ আফ্রিকাপরিবহন মন্ত্রীসাউথ আফ্রিকাসিন্ডিসিওয়ে চিকুঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT