ইরাকের আল-ফাও বন্দরে বিদেশি তেল ট্যাংকারে হামলায় একজন ক্রু নিহত হয়েছেন। ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। কুয়েত, কাতার , সংযুক্ত আরব আমিরাত ও নৌদি আরবে ইরানের ছোঁড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারের সুরক্ষার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে আগ্রাসন হবে না ও ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়াসহ যুদ্ধ বন্ধে ৩ শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।







