চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে অস্ত্রসহ অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:১১ অপরাহ্ণ ৩০, জুন ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অস্ত্র ও অপহরণকারীর সরঞ্জামসহ গ্রেপ্তারকৃতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী অপহরণকারী চক্রের মূল হোতা মো. জায়েদ হোসেন ফারুককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, র‍্যাবের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার ৩০ জুন দুপুরে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম। তিনি জানান, গত ১১ জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহ নামের এক যুবককে র‌্যাব পরিচয়ে অপহরণ করে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। পরে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, এ ঘটনার মূল হোতা পশ্চিম মরিচ্যা গ্রামে অবস্থান করছে। এরপর রোববার রাতে (২৯ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড গুলি, র‌্যাবের চারটি জ্যাকেট, একটি নকল আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

Banglabid

তিনি আরও জানান, সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া কুখ্যাত ডাকাত শাহ আলম এবং বরখাস্তকৃত সেনা সদস্য সুমন মোল্লাসহ আরও চারজন ব্যক্তি এই অপহরণকারী চক্রের সাথে জড়িত। আটক ফারুক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফ অঞ্চলে অপহরণ, মুক্তিপণ আদায়, অস্ত্র ব্যবসা ও ভুয়া পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণকারীগ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপদেষ্টা আসিফের ‘গুলির ম্যাগাজিন’ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

পরবর্তী

এনবিআরের সব চাকরি ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা, গেজেট প্রকাশ

পরবর্তী
এনবিআর ভবনের বহুতল ভবন, বাংলাদেশের কর প্রশাসন কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআরের সব চাকরি 'অত্যাবশ্যকীয় সার্ভিস' ঘোষণা, গেজেট প্রকাশ

ইরানের পরমাণু স্থাপনা ও পরিবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ফিরতে পারে ইরান: আইএইএ

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT