এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। এই ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এ সব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি জানান, এবার ৩০ হাজার বর্গ মিটার জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন ৩৫ হাজার মানুষ। ভিআইপি পুরুষদের জন্য ২৫০, নারীদের জন্য ৮০ ও সাধারণ পুরুষ ৩১ হাজার ও ৩ হাজার ৫০০ নারীদের নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান থাকবে।
নামাজের জন্য ভিআইপি ৫ টি কাতারের মধ্যে নারীদের জন্য ১ কাতার নির্ধারিত থাকবে। এছাড়া জনসাধারণের জন্য ৬৫ টি বড় কাতার ও মহিলাদের জন্য ৫০টি ছোট কাতার হবে। এতে মোট কাতার ১২১ টি। প্রবেশের জন্য ৪টি ও বহির্গমনের জন্য ৭টি গেট থাকবে। এছাড়া ৮ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কুরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান প্রশাসক।







