চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ
A A
তেঁতুলিয়ায় ঘন কুয়াশাচ্ছন্ন মাঠ ও গাছপালা, শীতের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে এ উপজেলায় তাপমাত্রা ক্রমাগত কমছে। আজ অঞ্চলটিতে দেশের চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শুক্রবার ৩ জানুয়ারি সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শীত বাড়ার সাথে সাথে সেখানকার চা-পিঠার দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অনেকে আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তীব্র ঠাণ্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে, যা বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

শীতের তীব্রতায় তেঁতুলিয়ার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। কনকনে শীতে তারা তেমন কাজ করতে পারছেন না। অনেকেই কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। এ ছাড়া শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে।

ট্যাগ: তেঁতুলিয়াসর্বনিম্ন তাপমাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের বেলায় ঠিক আছে, অন্যরা পেলে নেই: রোনালদোকে বললেন রদ্রি

পরবর্তী

এক যুগ পর উপল-চন্দ্রিলদের নতুন অ্যালবাম

পরবর্তী
উপল-চন্দ্রিলের নতুন অ্যালবাম ও তাদের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুগ পর উপল-চন্দ্রিলদের নতুন অ্যালবাম

ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, ধ্বংসস্তূপ ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT