চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, পরিবেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তীব্র শীত ও ঘন কুয়াশার দাপটে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ১০টি জেলা মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এর পাশাপাশি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে এসেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। পাবনা ও পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং নীলফামারীতে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। যশোরে তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গঙ্গা অববাহিকা হয়ে দেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ঘন কুয়াশা বিস্তৃত থাকায় শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত অনেক এলাকায় কুয়াশার কারণে সূর্যের আলো কম সময় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে পরিবেশদূষণ যুক্ত হয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, আপাতত কুয়াশা ও শীত থেকে স্বস্তির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা বাড়লেও সূর্যের আলো না মিললে আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগ: রাজশাহীসর্বনিম্ন তাপমাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ

পরবর্তী

যুক্তরাষ্ট্রে শিশুদের টিকা সুপারিশ কমেছে, চিকিৎসা সংগঠনগুলোর উদ্বেগ

পরবর্তী
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) টিকাদান সুপারিশ কমাল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শিশুদের টিকা সুপারিশ কমেছে, চিকিৎসা সংগঠনগুলোর উদ্বেগ

ট্রাম্পের হুমকির মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর হুঁশিয়ারি

'প্রয়োজনে অস্ত্র তুলে নেব', ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT