চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৫:৪১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে বাস চলাচল, ঠাণ্ডা আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত শনিবার (২৭ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী আরও কয়েক দিন এমন তাপমাত্রা থাকতে পারে।

এদিকে, শীতের কারণে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ছিল ফাঁকা। চরসোনাকুড়, চাপাইল সেতু, এলজিইড়ি মোড়, হাসপাতাল এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় নিম্ন আয়ের মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। শহরে রিকশাচালকের সংখ্যা ছিল একেবারেই কম। দূরপাল্লা ও অভ্যন্তরীন রুটে বাস চলাচল করলেও যাত্রী ও বাসের পরিমান ছিল কম।

গোপালগঞ্জ–পয়সারহাট সড়কের বাসচালক আবুল কাশেম জানান, একদিকে আজ সরকারি ছুটি অন্যদিকে প্রচণ্ড শীতের কারণে রাস্তায় লোকজন শূন্য। যাত্রী একেবারেই নেই বললে চলে।

অপরদিকে, শহরতলী চরমানিকদাহ, পুরাতন মানিকদাহ, ভেড়ারবাজার, হরিদাসপুর ও সাতপাড় বৌলতলীতে শীতবস্ত্রের অভাবে তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এখানকার দরিদ্র মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু ও বয়স্করা কষ্ট পাচ্ছেন খুব বেশি। পাশাপাশি, শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইব্রাহিম জানান, তীব্র ঠাণ্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে বহির্বিভাগে রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

ট্যাগ: গোপালগঞ্জ–পয়সারহাট সড়কচরমানিকদাহচরসোনাকুড়ঠাণ্ডাজনিত রোগের প্রকোপসর্বনিম্ন তাপমাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে হচ্ছে না বিপিএল, সিলেট ও ঢাকা দিয়েই শেষ হবে আসর

পরবর্তী

বিপিএল সূচিতে বড় পরিবর্তন, দেখে নিন খেলা কবে গেল

পরবর্তী
বিপিএল ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার ও দর্শকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল সূচিতে বড় পরিবর্তন, দেখে নিন খেলা কবে গেল

বাংলাদেশের রাজধানীতে বিশাল মুসল্লিদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT