চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলিলে চুক্তি করে প্রেম-ঘনিষ্ঠতা, পরে অস্বীকার করায় বাড়ির সামনে অনশন

এস কে রাসেল এস কে রাসেল
১১:৫৯ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
প্রেমের চুক্তি ও অস্বীকারের ঘটনা নিয়ে বাড়ির সামনে নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে ফেসবুকে বন্ধুত্ব, তারপর ভালোলাগা, ভালোলাগা থেকে ভালোবাসা। কিন্তু কিছুদিন যাবার পর থেকেই শুরু হয় সম্পর্কের টানপোড়ন। ফলে দুজনের মধ্যে দলিল করে চুক্তিনামা করা হয়, তবে শেষমেষ টিকল না সেই চুক্তিও। বাধ্যহয়ে প্রেমিকের বাড়ির সামনে এসে অনশন করছেন প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

তিনশত টাকার দলিলে চুক্তি করেও প্রেম টিকাতে পারলেন না ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করা প্রেমিকা। স্ত্রীর দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে আসলে সম্পর্ক অস্বীকার করে বলে জানায় ভুক্তভোগী। ফলে গত তিন দিন যাবৎ কিশোরগঞ্জ পৌর শহরের পূর্ব তারাপাসা এলাকার আজগর আলির ছেলে প্রেমিক আশিকুর রহমান শুভর বাড়ির সামনে এসে অনশন করছেন তিনি।

ভুক্তভোগী প্রেমিকা ব্রাহ্মণবাড়িয়া জেলার খড়িয়ালা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী প্রেমিকা জানান, গত তিন বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র কিশোরগঞ্জের পূর্ব তারাপাসা এলাকার আজগর আলি ধনু ভূঁইয়ার ছেলে আশিকুর রহমান শুভর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমিক শুভ বারবার তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে মাহী তাকে বিয়ে করতে বলেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় দুজনে মিলে একটি চুক্তি সম্পাদন করেন।

ভুক্তভোগীর দাবি একজন আইনজীবীর মাধ্যমে তিনশত টাকার দলিলে উক্ত চুক্তি সম্পাদন করা হয়। চুক্তিতে উল্লেখ থাকে যে, পাঁচ বছর পর তাদের বিয়ে সম্পন্ন হবে এবং এই সময়ের মধ্যে কেউ কাউকে ছেড়ে যাবে না। এমনকি কেউ মানসিক বা শারীরিক অত্যাচার করবে না। কিন্তু তারপরেও বিয়ের প্রলোভন দেখিয়ে ও বিভিন্নভাবে ফুঁসলিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে বলে দাবি করে প্রেমিকা। এরমধ্যে শুভর চাপে একবার গর্ভপাত করেছে বলেও জানান ভুক্তভোগী।

পরে শুভকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ২০২৩ সালের এপ্রিল মাসের ৫ তারিখ একজন মাওলানার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় তাদের। হঠাৎ শুভ যোগাযোগ বিচ্ছিন্ন করায় ভুক্তভোগী প্রেমিকা শুভর নিজ বাড়ি কিশোরগঞ্জে আসলে তাকে অস্বীকার করে।

ভুক্তভোগী প্রেমিকার আরও দাবি, শুভর আত্মীয়-স্বজন বিভিন্ন সময় তাকে সমাধানের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। পক্ষান্তরে তাকে বিভিন্নভাবে প্রলোভন ও ভয় দেখানো হচ্ছে। ফলে তিনি গত ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে সংশ্লিষ্ট থানা যে এলাকায় ভিকটিমের সাথে এই ঘটনা ঘটেছে ওই থানায় অভিযোগ করে একটি কপি নিয়ে আসলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। জনপ্রতিনিধি হিসাবে দুই পক্ষসহ এলাকার লোকজন নিয়ে শীঘ্রই বসে এর একটি সঠিক সমাধান দেয়ার চেষ্টা করব।

এ বিষয়ে শুভ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউ বাসা থেকে বের হননি।

ট্যাগ: কিশোরগঞ্জ সদর মডেল থানাদলিলে চুক্তি করে প্রেমপ্রেমিকা মাহদীয়া জান্নাত মাহীপ্রেমিকার অনশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার

পরবর্তী

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইপ্রেমী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

লাল গোলাপের ফুলের তোড়া হাতে ধরা একটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসার সপ্তাহের শুরু গোলাপ দিবস দিয়ে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT