চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসীর বাড়িতে অনশন, পালিয়েছে প্রেমিক

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১১:৫৫ পূর্বাহ্ণ ১৭, জুন ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
প্রবাসীর বাড়িতে অনশনরত স্ত্রী ও পালানো প্রেমিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা। এ ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়েছে ছুটিতে বাড়িতে আসা ওই প্রবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবরে পয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার শান্তি রক্ষার্থে উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।

অনশনরত সেই নারী বলেন, ২০২১ সাল থেকে তার সৌদি প্রবাসী জলিল হাওলাদারের সাথে প্রেমের সম্পর্ক চলছে। ২০২৩ সালে সৌদি আরব যান জলিল।

একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা এলাকার কাজী অফিসে মোবাইল ফোনে সেই নারীরে ৫ লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে করেন জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতোই জলিলের সাথে মোবাইলে কথপকথন হতে থাকে তার।

সেই নারী আরও জানান, সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে জলিল অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে সোমবার বিকালে থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাড়িতে অনশন শুরু করেছেন সেই নারী।

এরপর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন জলিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাড়িতে অবস্থান করছেন সেই নারী।

অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত জলিল হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে প্রবাসী জলিলের বাবা রহিম হাওলাদার বলেন, সেই নারী একটি ভুয়া কাবিননামা তৈরি করেছেন। কারণ জলিল যদি প্রেমের সম্পর্কে ওই মেয়েকেই বিয়েই করতো, তাহলে সে কেন বাড়ি ছেড়ে চলে যাবে।

সার্বিক বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করলে পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: প্রেমিকার অনশনপ্রেমিকের বাড়িতেবরিশাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জি-৭ সম্মেলন সফর সংক্ষিপ্ত করে ফিরে গেলেন ট্রাম্প

পরবর্তী

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ

পরবর্তী
কলকাতায় জরুরি অবতরণ করা এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ইঞ্জিন. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ

অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অর্থনীতিতে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে অর্থ উপদেষ্টার বার্তা

সর্বশেষ

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT