চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাজে ডাকাতের হামলার ঘটনায় সর্বশেষ যা জানা গেল

মোরশেদ আলম মোরশেদ আলম
১১:১৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, চাঁদপুর, জনপদ
A A
জাহাজে ডাকাতের হামলার ছবি, বেশ কিছু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজে ডাকাতের হামলার ঘটনায় ৫ জনের মরদেহ ও ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড। মুমূর্ষু ৩ জনকে হাসপাতালে আনা হলে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭। অপর আহত ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোস্টগার্ড সূত্রমতে, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনায় মাঝির বাজার এলাকায় এমভি আল-বাখেরা জাহাজটি নোঙর করা অবস্থায় ডাকাতের হামলা ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ৮ টায় চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে জাহাজটি ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। সেখানে ডাকাত দল ঢুকে পাঁচজনকে গলা কেটে হত্যা করে এবং তিনজনকে কুপিয়ে জখম করে। আহত তিনজনকে কোষ্টগার্ডের একটি দল জাহাজ থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

১৫-পুলিশের ধারণা, গত রাত দুইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। নিহতরা সবাই জাহাজের ক্রু। তবে কি কারণে এ হত্যা কাণ্ডে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি তারা। জাহাজটি ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দর যাচ্ছিলো বলে জানা গেছে।

জানা গেছে, সন্ধ্যায় একই কোম্পানির অপর জাহাজের (মুগনি-৩) নাবিকরা এই ছয় জনের পরিচয় জানিয়েছেন। তবে নিহতদের পরিচয়ের বিষয়ে এখনও জেলা প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। নিহতরা হলেন- জাহাজের মাষ্টার কিবরিয়া, ইঞ্জিনচালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আর আহত ব্যক্তি হলেন জুয়েল। আহত ও নিহত ব্যক্তিদের বাড়ি নড়াইল জেলায়।

এদিকে এই ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

Reneta

এই কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট গ্রেনেড হামলাজাহাজজাহাজে ডাকাতের হামলাডাকাত
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT