কক্সবাজার

পুলিশের লুট হওয়া অস্ত্রসহ ১ ডাকাত আটক

পুলিশের লুট হওয়া অস্ত্রসহ ১ ডাকাত আটক, চার পুলিশ সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের লুট হওয়া অস্ত্রসহ এক ডাকাতকে আটক করে পুলিশ, চার পুলিশ সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তলসহ ১ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২.৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানার শাপলাপুরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় অবস্থানরত ডাকাত সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিক্ষিপ্তভাবে গহিন পাহাড়ের দিকে পালাতে থাকে।

তিনি আরও বলেন, এসময় কোস্ট গার্ড ধাওয়া করে আব্দুল মান্নান প্রকাশ নুনাইয়া (৩২) নামক একজন ডাকাতকে পুলিশের লুট হওয়া ১টি ৯ মি.মি বিদেশি পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা গোলাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাত মহেশখালীর কালারমারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হারুন-অর-রশীদ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ডাকাতি কার্যক্রম রোধ অনেকাংশে উন্নত হয়েছে। ডাকাতি রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত  থাকবে।

বিষয়:আটক কক্সবাজার ডাকাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…