চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১১:৩১ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ, বরিশাল
A A
ডাকাতের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও দেশীয় অস্ত্রের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাটা রাইফেল, ম্যাগজিন, তাজা গুলি, ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশের সদস্যরা। জয়ন্তী নদীর চরকালেখান ইউনিয়নের পূর্ব বানিমর্দন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে একদল পুলিশ নিয়ে জয়ন্তী নদীর বানিমর্দন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা ডাকাতি করা ইঞ্জিনচালিত ট্রলার, পল্টুন ও ভেক্যু ফেলে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার কাণ্ডাপাশা গ্রামের ইদ্রিস ফকির, বাবুগঞ্জের আগরপুরের চর ফতেপুর গ্রামের ফিরোজ আকন, নতুন চর জাহাপুর গ্রামের সায়েম বেপারী, বরিশালের কাশিপুর এলাকার মো. মহিউদ্দিন ও কোতয়ালি মডেল থানা এলাকার হাবিব হাওলাদার।

পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কাটা রাইফেল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ধারালো অস্ত্র, ডাকাতি করা ইঞ্জিন চালিত ট্রলার, ভেকু, পল্টুনসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে থানায় সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে নৌ-পুলিশের একটি সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ বিকেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে পল্টুন ও ভেকু নেয় ডাকাতরা। পরে ওই ভেকু ও পল্টুন কালকিনির কয়ারিয়া ইউনিয়নের নূর মোহাম্মাদ মোল্লার ইট ভাটায় রাখা হয়। রোববার দিবাগত রাতে ডাকাতি করা পল্টুন ও ভেকু বাবুগঞ্জ উপজেলার চরভুতেরদিয়া গ্রামের মৃত কাদের প্যাদার ছেলে ডাকাতিসহ একাধিক মামলার আসামি সহিদ প্যাদার আস্তানায় নেওয়া হচ্ছিলো।

Reneta

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই দলের অন্যান্য সদস্য ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগ্নেয়াস্ত্রডাকাতবরিশাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT