বাংলাদেশ

৩৫৮ হজ যাত্রী নিয়ে শেষ ফ্লাইট পৌঁছেছে বাংলাদেশে

বাংলাদেশে শেষ ফ্লাইটে হজ যাত্রীরা আসছে, বিমানে যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে হজ যাত্রীরা শেষ ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাচ্ছে, নিরাপত্তা ও স্বস্তির মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৩শ’ ৫৮জন হাজী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এটি চলতি বছর সৌদি আরব থেকে হজের শেষ ফিরতি ফ্লাইট।

সবশেষ ফ্লাইটের হাজীদের বিমানবন্দরে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫শ জনের বেশি হজ পালন করেছেন। এর মধ্যে অর্ধেক যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর বাকি অর্ধেক সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাশ এয়ারলাইন্স।

বিষয়:ফ্লাইট হজ হাজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…