গত মাসে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদে থাকা হুন সেনের পদত্যাগের ঘোষণার পর, তার পুত্র হুন মানেটকে পরবর্তী শাসক নিযুক্ত করেছেন দেশটির রাজা নরোদম সিহামনি।
আজ (৭ আগস্ট) সোমবার একটি রাজকীয় ডিক্রি জারি করে হুন মানেটকে পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন রাজা নরোদম সিহামনি। হুন মানেট রয়্যাল কম্বোডিয়ান সেনাবাহিনীর কমান্ডার ছিলেন এবং দীর্ঘদিন ধরে নেতৃত্বের ভূমিকার জন্য প্রস্তুত ছিলেন।
১৯৮৫ সাল থেকে দীর্ঘ ৩৮ বছর ক্ষমতায় থাকার পর। প্রধান বিরোধী দলকে ভোটে অংশগ্রহণে বাধাগ্রস্থ করে কম্বোডিয়ার দীর্ঘমেয়াদী শাসক হুন সেনের দল পার্লামেন্টে ৫টি আসন ছাড়া সবকটিতেই জয়লাভ করে।
হুন সেন ঘোষণা করেন, ২৩ জুলাই নির্বাচনের মাত্র কয়েক দিন পরেই পদত্যাগ করবেন তিনি। তবে, সমালোচকেরা এ ধরনের সিদ্ধান্তকে গণতান্ত্রিক নয় বলে মন্তব্য করেছেন।







