রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে তার পদে থাকতে পারে না: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা, পেশাদার ছবি, বাংলার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ওসমান হাদির গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব ও বাংলাদেশ আক্রান্ত হয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে তার পদে থাকতে পারে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে সাংস্কৃতিক ও বিভিন্ন পেশায় কুক্ষিগত করেছে। হাদির গুলির পর সবাই চুপ করে আছে। রাজনৈতিক দ্বন্দ্ব যারা এই দেশের বাইরে নিয়েছে তাদের হুঁশিয়ার করছি। লাশ পড়লে লাশ নেবো।

এনসিপির আহ্বায়ক বলেন, সুশীলতা করে লাভ নাই। ভারত থেকে সন্ত্রাস চালালে আমরা বরদাস্ত করবো না। আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না।

বিষয়:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…