এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার, ছাত্র ও কর্মচারীদের জন্য, পুরনো ইটের গেট ও গেটের উপরে বিশ্ববিদ্যালয়ের নাম।. Channel i News – চ্যানেল আই নিউজ
চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ
হবিগঞ্জ গত ২৮ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় সারজিস আলমসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বুধবার (২৯ জুলাই) যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
রোববার ২ অগাস্ট দুপুরে মামলা দায়েরের চার দিন পর ওই মামলার ১১ জন আসামি, যার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনও রয়েছেন, হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স ৩ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত মামলার মেডিকেল রিপোর্ট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য যে ১১ জনের সহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম






