নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জাতীয় পার্টি এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তিনি এ মন্তব্য করেছেন।
তফসিলকে স্বাগত জানিয়ে রওশন এরশাদের দেয়া বক্তব্যের বিষয়ে জাতীয় পার্টি মহাসচিব বলেছেন, এ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রওশন এরশাদের নেই। সঙ্কট উত্তরণে আওয়ামী লীগ-বিএনপির সংলাপের সুযোগ থাকলেও সদিচ্ছার অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেছেন, বিএনপি নির্বাচনে গেলে কৌশলে পরিবর্তন আনবেন তারা।
তফসিলকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন, নির্বাচন বর্জন না করার কথা।
প্রধান দুই দলের সংলাপের সম্ভাবনা এখনো দেখছে জাতীয় পার্টি। এ ক্ষেত্রে দলগুলোর সদিচ্ছা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পার্টির নেতারা।








