চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতঙ্কে পালাতে গিয়ে ইলিশ ধরতে থাকা জেলে নিহত

সাঈদ পান্থসাঈদ পান্থ
৯:৩২ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

বরিশালে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে নিধনের সময়ে অভিযান আতঙ্কে পালাতে গিয়ে জেলে নয়ন বেপারী (৬০) নিহত হয়েছেন। বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বরিশালের হিজলা থানার ওসি আবুল কালাম জানিয়েছেন, নয়ন ও তার ছেলে ফরিদ মিলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ নিধন করছিল। এসময় স্পীডবোটের শব্দ শুনে আইন শৃংখলা বাহিনী আসছে ভেবে দ্রুত ট্রলার চালিয়ে পালানোর চেষ্টা করেন।

ওসি আরও জানান, ওই সময় নয়ন ট্রলার থেকে নদীতে পড়ে যান। তখন ট্রলারের প্রপেলারের (পাখা) আঘাতে তিনি গুরুতর আহত হন। নদীতে ঝাঁপিয়ে ছেলে ফরিদ অচেতন অবস্থায় নয়নকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবুল কালাম আজাদ বলেন, নয়নের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। এসময় জেলেদের ২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযান আতংকহিজলা উপজেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT