জনপদ

নদীতে গোসল করতে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

নদীতে ডুবে যাওয়া একজনের হাত পানিতে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু, একজনের হাত পানিতে উঠছে, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার  বাউশিয়া গ্রামের এক নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোসল করতে নেমে মামা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এরমধ্যে পাঁচ বছরের মামা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হলেও ছয় বছরের ভাগ্নি সাউদা আক্তারের সন্ধান মেলেনি। মৃত আব্দুল্লাহ বাউশিয়া গ্রামের মো. মোক্তার বাঘার ছেলে ও নিখোঁজ সাউদা আক্তার একই গ্রামের শামীম বয়াতীর মেয়ে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগ্নি।

হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে বাউশিয়া গ্রামের একটি স্ব-মিলে সংলগ্ন মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে মামা আব্দুল্লাহ ও ভাগ্নি সাউদা আক্তার নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুজির পর আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হলেও সাউদার কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা এসে পৌঁছলে পূণঃরায় নিখোঁজ সাউদা আক্তারের সন্ধানে তল্লাশী অভিযান পরিচালনা করা হবে।

বিষয়:বরিশাল মৃত্যু হিজলা উপজেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…