চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-গাজার যুদ্ধ বিষয়ে জরুরি বৈঠকে বসছে ওআইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য সৌদি আরবে একটি জরুরি বৈঠক আহ্বান করেছে ইসলামিক দেশগুলোর একটি শীর্ষ দল। ইসলামিক দেশগুলোর শীর্ষ সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি) যুদ্ধের অবসান এবং গাজার প্রতিরক্ষাহীন বেসামরিকদের জন্য হুমকি মোকাবেলা করতে চায়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আগামী বুধবার (১৮ অক্টোবর) ইসলামিক শীর্ষ সম্মেলনের বর্তমান অধিবেশনের সভাপতিত্বকারী সৌদি আরব জেদ্দায় বৈঠকের জন্য সদস্য দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে।

ওআইসি তার ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছে, সৌদি আরবের আমন্ত্রণে গাজা ও এর পরিবেশের ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি এবং সেইসাথে বিপন্ন অবস্থার অবনতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংস্থার কার্যনির্বাহী কমিটি মন্ত্রী পর্যায়ে একটি জরুরী ওপেন-এন্ডেড অসাধারণ সভা আহ্বান করছে। বেসামরিক নাগরিকদের জীবন এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

৫৭টি দেশের সদস্যপদ নিয়ে ওআইসি জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম সংস্থা। এটি নিজেকে মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর বলেও দাবি করে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে একটি বড় আক্রমণ শুরু করে যার ফলে ১ হাজার ৩০০ জন নিহত হয় বলে দাবি করা হয়েছে। হামাসের হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২ হাজার ২১৫ জন খুন করেছে।

Reneta

এএফপি জানিয়েছে, সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক সম্ভাব্য স্বাভাবিককরণের বিষয়ে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়ে মার্কিন কর্মকর্তাদের জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলইসলামিক নেশনসফিলিস্তিনিবৈঠকযুদ্ধসৌদি আরবহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রায় দু’বছর পর ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ভারতীয় হাইকমিশন

জুন ২৮, ২০২৬

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ

জুন ২৮, ২০২৬
ফিফা বিশ্বকাপ

কোন সমীকরণে গ্রুপ চ্যাম্পিয়ন পাচ্ছে তৃতীয় হওয়া দলকে?

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সমঝোতায় দেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন: তথ্যমন্ত্রী

জুন ২৮, ২০২৬

বাজেট (২০২৬-২৭) পর্যালোচনা: কিছু পরামর্শ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT