দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেটের কারনেই চড়া বাজারমূল্য, তাই এই সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। পাশাপাশি ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিতরণ কার্যক্রম চালানো হবে, বলেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। তবে ভোক্তারা মনে করছেন, বাজারে সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে হবে, কার্যক্রম চালাতে হবে বৃহৎ পরিসরে।







