চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নেপালে পুরস্কার জিতলো যুবরাজের ‘আদিম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বুধবার (২১ ডিসেম্বর) পর্দা নামলো চার দিনব্যাপী নেপাল মানবাধিকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ১০ম আসরের। আর এই উৎসবে পুরস্কার জিতলো চলতি বছর মস্কোজয়ী বাংলাদেশি চলচ্চিত্র ‘আদিম’।

বুধবার সন্ধ্যায় উৎসব সমাপনী আয়োজনে এ বছরের সেরা ছবিগুলোর নাম ঘোষণা করা হয়। জানানো হয়, আন্তর্জাতিক বিভাগে সেরা ফিচার ফিল্ম এর পুরস্কার অর্জন করে ‘আদিম’। একই বিভাগে সেরা নন-ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে লিরিস হার্মের ডকুফিল্ম ‘শেফার্ডস অন আর্থ’। এছাড়া রাশিয়ান ছবি ‘হেজা’কে দেয়া হয় স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড।

১৮ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে বসে এই চলচ্চিত্র উৎসবের আসর। যেখানে উৎসব আয়োজকদের আমন্ত্রণে উদ্বোধনী দিনেই উপস্থিত হন ‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীম। উৎসবের দ্বিতীয় দিনে ‘আদিম’ প্রদর্শন শেষে নির্মাতা অংশ নেন প্রশ্নোত্তর পর্বে।

Banglabid

নেপালে পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ বলেন, মস্কোর পর আর কোনো উৎসবে ‘আদিম’ জমা দিইনি। মস্কোতে পুরস্কৃত হওয়া পর বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আদিম’র ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যার ফলশ্রুতিতেই ইতালি ও আমেরিকার দুটি উৎসবে ‘আদিম’ প্রদর্শিত হয়েছে। এরমধ্যে ‘আদিম’র কো প্রডিউসার প্রিয় ক্লিমেনটিনে এডারভিন নেপালের ‘হিউম্যান রাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর কথা বললেন। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষও আদিম’-এর ব্যাপারে আগ্রহী হয়ে আমাকে ইনভাইট করলেন। কোন রকম প্রত্যাশা ছাড়াই নতুন দেশ দেখবার আশায় ফেস্টিভ্যালে উপস্থিত হই। ফেস্টিভাল কর্তৃপক্ষের আতিথেয়তা এবং আদিম নিয়ে দর্শকের আগ্রহে ভীষণরকম অভিভূত। তারমধ্যে এই পুরস্কার নিঃসন্দেহে বাড়তি যোগ।

এরইমধ্যে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আদিম’। খুব শিগগির ছবিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিবেন নির্মাতা।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

Reneta

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিমদুলালনেপালযুবরাজলিড বিনোদনসাদেকসিনেমাসোহাগী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT