চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাজে খুন হওয়া ব্যক্তিদের পরিচয় মিলেছে

মোরশেদ আলম মোরশেদ আলম
১:০৭ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, চাঁদপুর, জনপদ
A A
জাহাজে খুন হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের মেঘনা নদীর মাঝির বাজারে এলাকায় থামানো অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরাহ নামক জাহাজ থেকে উদ্ধার করা ৭ লাশের পরিচয় মিলেছে। এখন লাশগুলো ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চাঁদপুর নৌ-থানা অফিসার ইনচার্জ এইট এম ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আর আহত ব্যক্তির নাম জুয়েল। আহত ও নিহত ব্যাক্তিদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলায়।

এ ঘটনা উদঘাটনের জন্য সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।

নিহতের স্বজনরা জানান, এটা ডাকাতি নয়, পরিকল্পিত হত্যা। এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি ও স্বজনদের ক্ষতিপূরণের দাবি জানান নিহতের স্বজনরা।

এদিকে এ ঘটনায় চাঁদপুর লঞ্চঘাটে নৌ থানার সামনে নৌযান শ্রমিকের বিক্ষোভ করেছে। দোষদের শাস্তিসহ নিহত প্রতি জনের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ না করলে ২৬ ডিসেম্বর রাত ১২.১ মিনিট থেকে লাগাতর ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ-শ্যমিকরা।

Reneta

উল্লেখ্য, সারবহনকারী আল বাখেরাহ রোববার সকাল ৮টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। এরই মধ্যে কোম্পানির মালিক শিপন বাখেরাহ জাহাজে ফোন করে কাউকে পাননি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মুগনি জাহাজ থেকে যোগাযোগ করার জন্য বলে। এমন সময় মুগনি জাহাজটি মাওয়া থেকে ঘটনাস্থল দিয়ে অতিক্রম করার সময় বাখেরাহ জাহাজটি দেখতে পায়।

তখন তারা জাহাজের লোকদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেয়। পরে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে মাঝিরবাজার এলাকা থেকে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুন হওয়া ব্যক্তিদের পরিচয়চাঁদপুরজাহাজে খুনজাহাজে লাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT