চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানী উপলক্ষ্যে পশু আমদানির কোন পরিকল্পনা নেই সরকারের

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী কোরবানী ঈদে চাহিদার তুলনায় গবাদি পশুর যোগান বেশি আছে বিধায় গবাদি পশুর কোন সংকট হবে না এবং কুরবানী উপলক্ষ্যে পশু আমদানির কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

আজ ২৮ এপ্রিল রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বলেন, আগামী কোরবানী ঈদ উপলক্ষ্যে বাজারে গবাদি পশু সরবরাহে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সব ধরণের প্রস্তুতি নিয়েছে। আমাদের গবাদি পশুর কোন ঘাটতি নেই। কোরবানী উপলক্ষ্যে মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক আছে বলে জানান মন্ত্রী।

Banglabid

তিনি বলেন, কোরবানীর পশু যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশে কোরবানীর পশু প্রয়োজনের তুলনায় বেশি থাকায় গবাদি পশু আমদানির কোন কারণ নেই। দেশে যে পরিমান পশু খামারিরা উৎপাদন করেন, মন্ত্রণালয়ের উদ্যোগে যে পরিমান পশু উৎপাদিত হয় তাতে আমাদের গবাদি পশুর কোন অপ্রতুলতা নেই বলে এসময় তিনি মন্তব্য করেন। তিনি কোরবানী উপলক্ষ্যে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অত্যন্ত আনন্দের সাথে কোরবানীর ঈদ পালনের আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, গত বছর কোরবানীর পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লক্ষ। এর মধ্যে ২২ লক্ষ অবিক্রিত ছিল। এ বছর আমাদের কোরবানীর জন্য ১ কোটি ৩০ লক্ষ পশু রেডি থাকবে বলে জানান মন্ত্রী। বিধায় কোরবানীতে পশুর সংকট থাকার কোন সুযোগ নেই। কোরবানী উপলক্ষ্যে আমাদের সকল ধরণের প্রস্তুতি আছে এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও সতর্ক আছেন বলে জানান মন্ত্রী।

Reneta

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কোরবানী উপলক্ষ্যে চাঁদাবাজী, মধ্যস্বত্বভোগীদের কারণে দাম বেড়ে যাওয়া এসব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে তা নিয়ন্ত্রণের উপায় বের করা হবে। তিনি বলেন, আমরা যেহেতু গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ সেহেতু আমাদের গরু আমদানির কোনো প্রশ্নই উঠে না। বরং অবৈধ্য পথে যেন গরু না আসে সে বিষয়ে সতর্ক থাকার জন্য বর্ডারে যারা দায়িত্বে আছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হবে।

তার নিজ এলাকায় সম্প্রতি দুইজন শ্রমিক নিহতের ঘটনায় অপর এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে ৩১ জন আসামীর মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আযহা ২০২৪পশু আমদানিমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT