চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ কোটি আয়ের পথে পৃথ্বীরাজের সেই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
মানুষ ও গরুর মধ্যে বন্ধুত্বের দৃশ্য, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালায়ালাম চলচ্চিত্র ‘আদুজিভিথাম’। যা ‘দ্য গট লাইফ’ নামেই বেশি পরিচিত। এবার বক্স অফিসে বিশ্বব্যাপী ১০০ রুপি আয়ের রেকর্ড গড়তে যাচ্ছে এই ছবি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপি। যার ভেতর ভারতীয় বক্স অফিস থেকেই ছবিটি আয় করেছে ৩৬ কোটি রুপি।

এছাড়াও গেল তিন বছর ধরে মুক্তি প্রাপ্ত মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা মালায়ালাম সিনেমা হিসেবেও তালিকার শীর্ষে রয়েছে ৮০ কোটি রুপি বাজেটের এই ‘দ্য গট লাইফ’ সিনেমাটি।

Banglabid

জানা গেছে, প্রায় ১৫ বছর সময় নিয়ে ‘দ্য গট লাইফ’ সিনেমাটি নির্মাণ শেষ হয়। ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। নব্বই দশকের গোড়ার দিকে বুকভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এক যুবকের জীবনকাহিনি উঠে এসেছে সিনেমায়।

যেখানে সৌদি আরবের মরুভূমিতে অমানবিক দাসত্বের জীবন কাটাতে দেখা গেছে পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত চরিত্র নজীবকে। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে তার দিন কাটে অর্ধাহারে। এমনকি তাকে গোসলের পানি দেওয়া হয় না। এ জীবন থেকে রেহাই পেতে নানা চেষ্টা করতে থাকে নজীব।

পৃথ্বীরাজ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। যার সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছেন ভিজ্যুয়াল রোমান্স। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস, আর সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ।- বলিউড মুভি রিভিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘আদুজিভিথাম’‘দ্য গট লাইফ’পৃথ্বীরাজ সুকুমারনবক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT