চুয়াডাঙ্গা

ধারালো অস্ত্রের আঘাতে বাবাকে খুন করল মেয়ে

দুই নারী ও একজন পুরুষ পুলিশ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারাধীন ব্যক্তিরা আদালত বা পুলিশ স্টেশনে সাক্ষাৎ করছে, পরিস্থিতি শান্তিপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটী গ্রামে মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে।

শনিবার ২৬ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মতিয়ার দেহাটি গ্রামের গোলাম রহমানের ছেলে। তিনি ক্রোকারিজ ও বৈদ্যুতিক সামগ্রী ফেরি করে বিক্রি করতেন।

কেডিকে ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মজিবর রহমান জানান, মতিয়ার রহমান মতি মেয়ের ধারালো অস্ত্রাঘাতে খুন হয়েছেন বলে জেনেছি। অনৈতিক প্রস্তাব দিলে পিতার প্রতি ক্ষিপ্ত হয়ে মেয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করছেন তার মা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, নিহতের স্ত্রী তাছলিমা খাতুন ও মেয়ে ময়না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না খাতুন তার বাবাকে খুন করেছে বলে স্বীকার করেছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে খুনের কারণ সম্পর্কে জানা যাবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…